কারার ঐ লৌহ কপাট - jonakiict school

Latest News

কারার ঐ লৌহ কপাট



 গান: কারার ঐ লৌহ কপাট | Karar Oi Louho Kopat

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কর রে লোপাট
রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী
ওরে ও তরুণ ঈষাণ
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উক প্রাচীর প্রাচীর ভেদি ॥

ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে
মার হাঁক হায়দরী হাঁক
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক
জীবন পানে ॥

গাজনের বাজনা বাজা
কে মালিক কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে
হা হা হা পায় যে হাসি
ভগবান পরবে ফাঁসি সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে ॥

নাচে ঐ কাল বোশেখী
কাটাবি কাল বোসে কী
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ রে তালা
যত সব বন্দীশালায়
আগুন জ্বালা আাগুন জ্বালা
ফেল উপাড়ি ॥



jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates