শিক্ষার্থী-অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীর পাঠের জন্য সংক্ষিপ্ত ভাষণ - jonakiict school

Latest News

শিক্ষার্থী-অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীর পাঠের জন্য সংক্ষিপ্ত ভাষণ



বিসমিল্লাহির রাহমানির রাহিম

সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষক এবং সহপাঠীগণ,
আসসালামু আলাইকুম।

আজকের এই অভিভাবক সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমাদের শিক্ষাজীবন উন্নত করার জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে আমাদের পড়াশোনা, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করবেন।

আমরা সবাই জানি, শুধু শিক্ষক নয়, অভিভাবকদের সহযোগিতাও আমাদের সফলতার জন্য জরুরি। যদি আমরা পড়াশোনায় মনোযোগী হই, নিয়ম মেনে চলি এবং বাবা-মা ও শিক্ষকের পরামর্শ মেনে চলি তবে আমরা অবশ্যই উন্নতি করতে পারব।

আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে ভালোভাবে পড়াশোনা করার তৌফিক দান করেন এবং সমাজের জন্য উপকারী মানুষ বানান।

ওয়াসসালামু আলাইকুম।

jonakiict school Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Gooyaabi Templates