রুনা
লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২)
একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। বাংলাদেশের তিনি 'গানের রাণী',
'সুরসম্রাজ্ঞী' এবং 'সুরের দেবী' হিসেবে সমধিক পরিচিত। তিনি বাংলাদেশে চলচ্চিত্র,
পপ, আধুনিক ও উচ্চাঙ্গ সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, ১৯৫২ সালে আজকের দিনে সিলেটে
তার জন্ম। জীবনের ৭৩ টি বসন্ত পার করলেন, মাত্র ৬ বছর বয়সে তার গানের তালিম নেয়া
শুরু, ১২ বছর বয়সেই জীবনের প্রথম প্লেব্যাক। সংগীত জীবনের ৬ দশক অর্থাৎ ৬০ বছর পার
করেছেন৷ বাংলা, হিন্দি, আরবী, উর্দু,ইংরেজি সহ ১৮ টি ভাষায় তিনি ১০ হাজারেরও বেশি
গান করে ফেলেছেন তার সংগীত জীবনে, বোম্বাইয়ে তার তিনটি এ্যালবাম ৩০ টি গান তিনি
তিন দিনে শেষ করেছিলেন, এটা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে গিয়েছিলো৷
বাংলা
সিনেমায় অসংখ্য জনপ্রিয় গান আছে তার, যেই গান শুনে বারবার মুগ্ধ হই৷ জীবন্ত
কিংবদন্তী রুনা লায়লা বাংলা চলচ্চিত্রে গায়িকা এবং সুরকার হিসেবে মোট আটবার জাতীয়
চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছেন। মেরিল প্রথম আলো পুরষ্কারে আজীবন সম্মাননা
পেয়েছেন, পাকিস্তানের বিশেষ নিগার পুরষ্কার অর্জন করেছেন, এছাড়াও আমাদের দেশের
স্বাধীনতা পুরষ্কার সহ দেশ বিদেশের অসংখ্য পুরষ্কার আছে তার ঝুলিতে৷
তার
গাওয়া ভিষণ জনপ্রিয় দামা দাম মাস্তে কালান্দার গান আবারো গেয়েছেন কোক স্টুডিও
বাংলা তে নতুন ভাবে , সদ্য রিলিজ হয়েছে। অসাধারণ গায়কী ভক্তদের কাছে আবারো নতুন
রুপে প্রশংসীত হচ্ছে।
নিচের
ছবিতে পুরনো দিনের বিভিন্ন সময়ের রুনা লায়লা সহ, রিসেন্ট মুক্তি পাওয়া গানে কালো
শাড়িতে আজীবন গর্জিয়াস রুনা লায়লা।
কিংবদন্তি
এই শিল্পীর জন্মদিনে অনেক শুভেচ্ছা, আমরা গর্ব করে বলতে পারি, " আমাদের একজন
রুনা লায়লা আছেন"


No comments:
Post a Comment